উত্তরকোণ

পাঁচবিবিতে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত

পাঁচবিবিতে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ “তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে ” এমন প্রতিপাদ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় ভোটার দিবস অনুষ্ঠিত হয়েছে।  এ উপলক্ষ্যে ২ মার্চ রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ত্ব করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রউফ। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ বেলায়েত হোসেন।  এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, বীর মুক্তিযোদ্ধা মোঃ তোফাজ্জল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম মন্ডল ও বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক প্রভাষক মোঃ সাইদুর রহমান প্রমুখ।

 

শেয়ার: