1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় ককটেল সদৃশ তিনটি বস্তু উদ্ধার

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৪ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওহাটা বাজার এলাকা থেকে ককটেল সদৃশ তিনটি বস্তু উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে নওগাঁ বাজার এলাকায় একটি দোকানের পাশে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করে সেনাবাহিনীর একটি দল। নওগাঁ সদর মডেল থানা সূত্রে জানা যায়, নওগাঁর নওহাটা বাজারে আব্দুল বাকিদ নামের এক ব্যবসায়ীর দোকানে ককটেল রয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁয় দায়িত্বরত সেনাবাহিনীর একটি দল আজ বিকেল ৪টার দিকে নওহাটা বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে গিয়ে লাল টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ওই ব্যবসায়ীর দোকান থেকে ককটেল সদৃশ তিনটি বস্তু উদ্ধার করে। এছাড়া ওই ব্যবসায়ীর দোকান থেকে তিনটি চাকু উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ককটেলগুলো নওগাঁ সদর থানা পুলিশের কাছে জমা দিয়েছে সেনাবাহিনী। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী বলেন, সেনাবাহিনীর একটি দল নওগাঁর নওহাঁটা বাজার এলাকা থেকে ককটেল সদৃৃশ তিনটি বস্তু উদ্ধার করে থানায় জমা দিয়েছে। তিনি আরও বলেন, এগুলো ককটেল না অন্য কিছু তা পরীক্ষার জন্য পুলিশের বোম ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে। বিস্ফোরক হলো এগুলোকে নিষ্ক্রিয় করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies