উত্তরকোণ

গাবতলীতে অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

গাবতলীতে অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতাঃ এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়, তারুণ্যের উৎসব- ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাবতলী উপজেলা প্রশাসনের আয়োজনে অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বন্যা। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বুলবুল আহম্মেদ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল।
এসময় উপস্থিত ছিলেন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, গাবতলী আলিম মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল বারী, উপজেলা সমবায় কর্মকর্তা আসাদুজ্জামান ভূঁইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা আল আমিন হোসেন, রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল, নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাদল হোসেন, মডেল থানার সেকেন্ড অফিসার শরিফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন কাগইল ইউনিয়ন বনাম গাবতলী সদর ইউনিয়ন।

শেয়ার: