গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এর ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার গাবতলীতে ‘স্তন ক্যান্সার’ স্ক্রিনিং ও সচেতনতামূলক অনুষ্ঠান এবং বৃক্ষরোপন করা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) আ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে সৈয়দ আহম্মদ বিশ্ববিদ্যালয় কলেজে ‘স্তন ক্যান্সার’ স্ক্রিনিং ও সচেতনতামূলক অনুষ্ঠান এবং বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়। অত্র কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ আ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ডা. আ. ন. ম মনোয়ারুল কাদির (বিটু)। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, জেলা বিএনপির উপদেষ্টা ও ড্যাব কেন্দ্রীয় উপদেষ্টা ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও অত্র কলেজের সভাপতি এমআর হাসান পলাশ,
গাবতলী ইউএনও মোহাম্মদ হাফিজুর রহমান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ ওয়াদুদুল তরফদার নাহিদ, বিএমএ বগুড়া সদস্য সচিব অধ্যাপক ডা. এম এ ওয়াহেদ, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ আ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ জহুরুল হক প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন গাবতলী পৌর সভার সাবেক মেয়র সাইফুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক সাহাদত জ্জামান তাঁরা, ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডাঃ মোঃ ইউনুস আলী, স্বাস্থ্য অধিদপ্তর এর উপ-পরিচালক নাজমুল হক, গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) হুমায়ুন কবির, ওসি রাকিব হোসেন, বিএনপি নেতা তরিকুল ইসলাম পিন্টু, রফিকুল ইসলাম, তরিকুল ইসলাম, যুবদল নেতা মিনহাজুল ইসলাম, আব্দুল লতিফ, হযরত আলী, আনোয়ার হোসেন, আব্দুল হালিম, আব্দুল গনি, চঞ্চল কুমার দেব, মোস্তাফিজার রহমান মোস্তা, আব্দুল কাদের, মানিক মিয়া, সুমন মিয়া, ছাত্রদল নেতা মোহতাছিন বিল্লা মুন,তৌমিরুল ইসলাম তৌকির, মোস্তাফিজার রহমান মোস্তা, ডিউ তালুকদার, সজীব আকন্দ, স্বেচ্ছাসেবক দল নেতা মোহতাছিম কামাল লিটন, আব্দুল কুদ্দুস কাজীসহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ। শেষে অত্র কলেজ মাঠে বৃক্ষরোপন করেন অতিথিবৃন্দ।

