দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় আকভান এর প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কৃষকরা সোনালী স্বপ্ন নিয়ে চিন্তিত। উপজেলা জুড়ে রোপা আমন ধান কাটা মাড়াই করার উপযোগী হয়ে পড়েছে। ইতিমধ্যে কেউ কেউ কাটা মাড়াই শুরু করে ফেলেছে। কিন্তু গত কয়েক দিনের টানা বৃষ্টিতে জমিগুলোতে জলাবদ্ধতা তৈরি হওয়ায় লোকসানের শঙ্কা করছেন তারা। এ ছাড়া আলু ও সরিষা চাষ নিয়েও চিন্তিত হয়ে পরেছেন তারা। এতে ফলন কমে যাওয়ার পাশাপাশি উৎপাদন খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি আমন মৌসুমে উপজেলায় ১১ হাজার ৬’শ হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে। এরমধ্যে ধান কাটা হয়েছে ১ হাজার ৫’শ ৫০ হেক্টর। ৪হাজার ৬’শ হেক্টর জমিতে আলু ও ৩হাজার ৭’শ ৫০ হেক্টর জমিতে সরিষা চাষের ল্যমাত্রা ধরা হয়েছে। ইতি মধ্যে ৫০হেক্টর জমিতে আলু ও ৪০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। সরিজমিনে ঘুরে দেখা গেছে উপজেলার বিভিন্ন এলাকায় আমন ধান পেকে গেছে। এর মধ্যে কিছু জমির ধান কেটে জমিতে ফেলে রেখেছেন কৃষকরা। আবার কিছু জমিতে আলু ও সরিষার বীজ বোপন করা হয়েছে। কিন্তু ৩ দিনের বৃষ্টিতে কৃষকের সোনালী ফসল ঘরে তোলার স্বপ্ন নিয়ে শঙ্কিত। কাথাহালী গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, বাবার কাছ থেকে কিছু পাওয়া জমি ও কিছু জমি পত্তনী নিয়ে চাষাবাদ করেছি। আলু ও সরিষা চাষাবাদের জন্য কয়েক দিন আগে ১৫বিঘা জমির ধান কেটে জমিতে রেখেছি। তবে তিনদিনের বৃষ্টিতে জমিতে পানি জমে যাওয়ায় বিপাকে পড়েছি।আর জমিতে দাঁড়িয়ে থাকা কিছু ধান বাতাসে হেলে পড়েছে পানিতে। সেই সাথে জমিতে আলু-সরিষা রোপণ নিয়েই দুশ্চিন্তায় রয়েছি। উনাহত সিংড়া গ্রামের কৃষক মাসুদ বলেন, অন্যর জমি পত্তন নিয়ে ধারদেনা করে চাষাবাদ করেছি। জমির ধান কেটে মাঠেই রেখেছিলেন। খড় শুকালে মাড়াই করার কথা ছিল। কিন্তু শুক্রবার থেকে টানা বৃষ্টিতে জমিতে পানি জমে কাটা ধান ভিজে গেছে। এতে ফলন কমার পাশাপাশি ধান শুকানো ও মাড়াইয়ে বাড়তি শ্রমিক খরচ গুনতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মাদ সাইফুল আবেদীন বলেন, বৃষ্টিতে ফসলের য়তির পরিমাণ নির্ধারণের জন্য মাঠ অফিসাররা কাজ করছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনে প্রণোদনার আওতায় আনা হবে।
উত্তরকোণ
দুপচাঁচিয়ায় সোনালী স্বপ্ন নিয়ে চিন্তিত কৃষকরা

