মোকামতলা (বগুড়া) প্রতিনিধি:শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। পল্লীশ্রী’র বাস্তবায়নে ও নেটজ বাংলাদেশের সহযোগীতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নাগরিক সমাজ সংগঠনের সভাপ্রধান রবিউল ইসলাম রবি। এসময় সভায় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ সিএসও’র সাধারণ সম্পাদক সুবির কুমার দত্ত, সদস্য রাজিকুল ইসলাম রনি, খাদিজা খাতুন,, রুপা রানী, আমিনুল ইসলাম, তমা ইসলাম, সোহাগ আলী, আয়েশা সিদ্দিকা, রুবেল প্রাং, সুরাইয়া, আব্দুস সামাদ, তরিকুল ইসলাম,সাফিয়ারা, আলিয়া তৈয়বা, মাফিজুল ইসলাম, ফেরদৌস, সজীব, পল্লীশ্রী এনজিও’র হোপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মাহমুদ মানিক, এরিয়া কোঅর্ডিনেটর তাইবাতুন নেহার প্রীতি, ফিল্ড ফ্যাসিলিটেটর আখেরা খাতুন প্রমূখ। সভায় বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে নাগরিক সমাজের করণীয়, নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন, সমাজসেবা অধিদপ্তর থেকে সংগঠনটি রেজিষ্ট্রেশন, নারী এবং কণ্যা শিশুদের মানবাধিকার লঙ্ঘন বিষয়ে নাগরিক সমাজের প্রত্যেক সদস্যকে সচেতন ও সক্রিয় ভূমিকা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
উত্তরকোণ
শিবগঞ্জে উপজেলা নাগরিক সমাজ সংগঠনের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

