দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ দুপচাঁচিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির উদ্যোগ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২১নভেম্বর শনিবার দুপুরে মডেল মসজিদের হলরুমে বাংলাদেশ বিমান বাহিনী মাষ্টার ওয়ারেন্ট অফিসার (অব:) গোলাম মোস্তফার সভাপতিত্বে ও কর্পোরাল শাহিনুর ইসলাম বাবুর পরিচালনায় এসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নৌবাহিনী প্রকৌশলী কমান্ডার (অব:) মোনওয়ার তালুকদার। অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, কল্যাণ সোসাইটি সিনিয়র সহ-সভাপতি সার্জেন্ট আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক সার্জেন্ট রেজাউল করিম, পৌর শাখার সভাপতি সার্জেন্ট জাকির হোসেন প্রমুখ। এসময় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে সশস্ত্র বাহিনী সদস্যরা দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁদের অভিজ্ঞতা, দক্ষতা ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তাঁদের পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও কল্যাণ নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি অবসরপ্রাপ্ত সদস্যদের সুখে দুঃখে পাশে দাঁড়ানো এবং তাঁদের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষায় কল্যাণ সোসাইটিকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।
উত্তরকোণ
দুপচাঁচিয়ায় সশস্ত্র বাহিনী দিবস পালিত

