স্টাফ রিপোটার ঃ বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় বাগবাড়ীতে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও বৃক্ষরোপণ করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর ) বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের বাগবাড়ী জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল এর আয়োজনে ড্যাব বগুড়া সহযোগিতায় দিনব্যাপী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ এবং বৃক্ষ রোপন করা হয়েছে। জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে ফ্রি চিকিৎসা ক্যাম্পে স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ এবং বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।

এরপর বাদ জুম্মা বাগবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিষেশ দোয়া মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা ও ড্যাব কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যাপক ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডাঃ মোঃ ইউনুস আলী, স্বাস্থ্য অধিদপ্তর এর উপ-পরিচালক ডাঃ নাজমুল হক, জেলা বিএনপির উপদেষ্টা ডাঃ মামুনুর রশিদ মিঠু, জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন তালুকদার রোকন, ড্যাব নেতা ডাঃ মুহাম্মদ আনিছুর রহমান, ডাঃ ন কে এম মঈনুল হাসান রাব্বি, ডাঃ আলমগীর কবির মুরাদ, ডাঃ আব্দুল আলিম, ডাঃ শফিকুল আলম বিটু, ডাঃ আরসোনা পারভীন, ডাঃ জাহিদ আকতার, ডাঃ এ কে আজাদ মিলন, ডাঃ সাজ্জাদ, বিএনপি নেতা মাহফুজার রহমান ফারুক, জহুরুল হক সজল, শফিকুল ইসলাম, হায়দার আলী, আমিনুল হক তালুকদার, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আরিফুর রহমান মজনু, ইউপি সদস্য আব্দুর রহিম রঞ্জু, ফরিদুল ইসলাম, যুবদল নেতা আঞ্জু মন্ডল, মিজানুর রহমান, আপেল মাহমুদ, শাহাদত হোসেন মিঠু, আল মামুন, স্বেচ্ছাসেবকদল নেতা জিন্নাত আলী, আল আমিন, ছাত্রদল নেতা মোহতাছিন বিল্লা মুন, আয়নাল হক, মাসুদ রানা, মিনহাজুল ইসলাম, তোহা, শ্রমিকদল নেতা রফিকুল ইসলাম ও আব্দুল লতিফ সহ বিএনপির ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে বাগবাড়ীসহ বিভিন্ন ইউনিয়নের প্রায় ১হাজার দুঃস্থ ও অসহায় রোগীদের মাঝে স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।


