উত্তরকোণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বাগবাড়ীতে দোয়া মাহফিলে সাবেক এমপি লালু

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বাগবাড়ীতে দোয়া মাহফিলে সাবেক এমপি লালু

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ  বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন  উপলক্ষে বাগবাড়ীতে সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর ) বাদ জুম্মায় বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নে বাগবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন এবং দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা ও ড্যাব কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যাপক ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডাঃ মোঃ ইউনুস আলী, নশিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বজলু, বিএনপি নেতা মাহফুজার রহমান ফারুক, আশরাফ হোসেন, হায়দার আলী, টুটুল তালুকদার, লুলু তালুকদার, সোহেল প্রাং, জহুরুল হক সজল, নশিপুর ইউপি সদস্য আব্দুর রহিম রঞ্জু, ফরিদুল ইসলাম, নশিপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য মোঃ আঞ্জু মন্ডল, যুবদল নেতা মিজানুর রহমান মিজান, ছাত্রদল নেতা মোহতাছিন বিল্লা মুন, আয়নাল হক, মাসুদ রানা, আবু সুফিয়ান তোহা সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লীগন প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা হামিদুল হক।

শেয়ার: