শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বাদ আসর উপজেলার মহিউস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান ও সাধারণ সম্পাদক আইয়ুব আলীর সার্বিক ব্যবস্থাপনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন,সাংগঠনিক সম্পাদক আবু শাহীন সানি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার তোতা,সদস্য শফিকুল ইসলাম,চোপিনগর ইউপি সাবেক চেয়ারম্যান মোজাফফর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি হাসান আলী আকন্দ,সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সেলিম রানা টিপু,স্বেচ্ছাসেবক দলের নেতা মেহেদী রতন,আপেল মাহমুদসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা এবং ডা. জুবাইদা রহমান ও জাইমা রহমানের সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
উত্তরকোণ
তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

