নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে ব্যতিক্রমী মানবিক আয়োজন করেছেন বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন। এ উপলক্ষে উপজেলার ওমরপুর আশরাফুল উলুম এতিমখানা মাদ্রাসায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।শুক্রবার (২০ নভেম্বর) এমপি মোঃ মোশারফ হোসেনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে কোরআন খতম, জুমার নামাজ আদায়,তারেক রহমানের জন্মদিন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের আত্মার রুহের মাগফিরাত কামনা ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মোনাজাত শেষে এতিমখানার শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন এমপি মোশারফ । শুধু তাই নয়, নিজ হাতে এতিম শিশুদের খাবার পরিবেশন করেন এবং তাদের সঙ্গে একই জায়গায় বসে দুপুরের খাবার খান। তাঁর এমন ব্যতিক্রমী উদ্যোগ উপস্থিত শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে প্রশংসা কুড়ায়। অনুষ্ঠানে এমপি মোঃ মোশারফ হোসেন মসজিদের উন্নয়নের জন্য ৩০ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং এতিম শিশুদের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে। একটি সুন্দর সমাজ গঠনে ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিকল্প নেই।এমপি মোশারফ হোসেন বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে আমরা কোনো জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে পবিত্র কোরআন খতম, দোয়া এবং এতিম শিশুদের সঙ্গে সময় কাটানোর উদ্যোগ নিয়েছি। জন্মদিন মানুষের জীবনে একটি বিশেষ দিন। এ দিনটি যেন মানুষের কল্যাণে, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর মধ্য দিয়ে উদযাপিত হয়, সেটিই আমাদের প্রত্যাশা। মহান আল্লাহ যেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুস্থতা, দীর্ঘায়ু ও দেশ পরিচালনায় সফলতা দান করেন।এতিম শিশুদের উদ্দেশে তিনি বলেন, তোমরা নিজেদের কখনো অসহায় মনে করবে না। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। মনোযোগ দিয়ে লেখাপড়া করবে, ভালো মানুষ হবে এবং দেশ ও মানুষের কল্যাণে নিজেদের গড়ে তুলবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি তারিকুল ইসলাম, পৌর কৃষক দলের সভাপতি সুশান্ত কুমার শান্ত, নন্দীগ্রাম পৌর যুবদলের সাবেক আহবায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, যুগ্ম সম্পাদক শাহিন শাহজাদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাব্বি সহ অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উত্তরকোণ
নন্দীগ্রামে তারেক রহমানের জন্মদিনে এতিমদের খাওয়ালেন এমপি মোশারফ, মসজিদ উন্নয়নে ৩০ লাখ টাকা অনুদান দিলেন

