নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি নেতা হাফিজুর রহমান শাহিন মৃত্যুবরণ করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৫) বছর। মরহুম শাহিন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বীরপলি গ্রামের মৃত সৈয়দ আলী সাত্তারের ছেলে । জানা যায়, গত ১৩ই নভেম্বর শুক্রবার মাগরিব নামাজের পূর্বে হঠাৎ করে স্ট্রোক করে বগুড়া টিএমএসএস হাসপাতালে ভর্তি হয়, কর্তব্যরত ডাক্তাররা গুরুতর আশঙ্কার কারণে বগুড়া টিএমএসএস হাসপাতাল থেকে ঢাকা আগারগাঁও নিউরো সাইন্স হাসপাতালে স্থানান্তরিত করেন। ১৪ নভেম্বর শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি নন্দীগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ১নং বুড়ইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর মৃত্যুতে নন্দীগ্রামের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। উপজেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে পরিচিতি অর্জন করেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মোশাররফ হোসেন। এক শোকবার্তায় এমপি মোঃ মোশাররফ হোসেন মরহুম শাহিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়াও বিভিন্ন মহল তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
উত্তরকোণ
ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় নন্দীগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম সাঃ সম্পাদক শাহিনের ইন্তেকাল

