নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর (রবিবার) বেলা ১২ টায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপি কার্যালয় থেকে বিশাল এক র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজার হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এরপর নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. মোশারফ হোসেন। ওই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম ও ইয়াসিন আলী। পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে. এম. শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও এনামুল হক বাচ্চু, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, গোলাপ হোসেন, সাবেক পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মুসা, কুরবান আলী, ভারপ্রাপ্ত সদস্য সচিব আ. হাকিম রিন্টু, উপজেলা মহিলা দল নেত্রী রেশমা আরা সাথী, উপজেলা কৃষক দলের সভাপতি ইস্কেন্দার মির্জা মিঠু, পৌর কৃষক দলের সভাপতি সুশান্ত কুমার শান্ত, নন্দীগ্রাম সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক এল আর, সাধারণ সম্পাদক মাহাবুব আলম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সুলতান মাহমুদ, ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহ আল হেলাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার বাচ্চু, থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. আবু হাসেম, বুড়ইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান মশি উপস্থিত ছিলেন। উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক মো. নূরনবীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র্যালিতে অংশ নেন।
উত্তরকোণ
নন্দীগ্রামে জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল র্যালি অনুষ্ঠিত

