জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়ায় বিএনপির বর্ণাঢ্য র্যালি ও র্যালি পূবে আলোচনা সভায় অনুষ্টিত হয়েছে। ৭ নভেম্বর শনিবার বিকালে আলতাফুনেছা খেলার মাঠে বগুড়া জেলা বিএনপি ও মহানগর বিএনপির যৌথ আয়োজনে র্যালি পূবে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য এ্যাড. একেএম মাহবুবুর রহমান, বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন, মহিলা আসনের সংসদ সদস্য সুরাইয়া জাহান রনি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির সহ-সভাপতি ও মহানগর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু।
আলোচনা সভায় বক্তারা বক্তরা বলেন, আমাদের জন্য আজকের দিনটি অত্যন্ত আনন্দের। বহু লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজকের দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছিল। ৭ নভেম্বরের চেতনার মধ্যে রয়েছে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্রের অব্যাহত ধারা। এই চেতনা ধারণ করেই দেশের মানুষ গণতন্ত্র বিরোধী শক্তিকে পরাজিত করেছে। ৭ নভেম্বর না হলে আজ আমরা এখানে কথা বলতে পারতাম না। বক্তারা আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্র ফিরে পায়। তাঁর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশ উন্নয়ন ও উৎপাদনে এগিয়ে যায়। খাল খনন, স্বনির্ভর কর্মসূচি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং স্বাক্ষরতা অভিযানের মধ্য দিয়ে জাতি নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পায় এবং আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। দেশের সার্বভৌমত্ব শক্তিশালী করার অঙ্গীকার নিয়েই ৭ নভেম্বরের বিপ্লব ও পরবর্তী সময়ে দেশের মানুষ গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার প্রত্যয় খুঁজে পেয়েছিল। বক্তারা বলেন, দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা থেমে থাকেনি। চট্টগ্রাম সার্কিট হাউসে দেশের একজন মহান জাতীয়তাবাদী দেশপ্রেমিক রাষ্ট্রনায়ককে হত্যা করা হয়। তবে ৭ নভেম্বরের মুক্তি, গণতন্ত্র, স্বাধীনতা রক্ষা ও সার্বভৌমত্ব শক্তিশালী করার চেতনায় জাতি বারবার ঘুরে দাঁড়িয়েছে। ঐতিহাসিক ৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরণীয় দিন, দেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। তাঁবেদারি অপশাসন, দুর্নীতি, নৈরাজ্য ও আধিপত্যবাদী ষড়যন্ত্রের সেই কঠিন সময়ে ঐক্যবদ্ধ সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশ তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব ফিরে পায়। সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়। স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম বন্দিদশা থেকে মুক্ত হন। জনগণের অকুণ্ঠ সমর্থনে তাঁর ওপর রাষ্ট্র পরিচালনা ও জাতীয় সংকট উত্তরণের গুরুদায়িত্ব অর্পিত হয়। জাতির এই ক্রান্তিকালে তাঁর ভূমিকা ছিল ত্রাতার। ১৯৭১ সালের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, আর ২০২৪ সাল ছিল দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার। ২০২৪ সালে যেভাবে সর্বস্তরের মানুষ দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষায় রাজপথে নেমে এসেছিল, একইভাবে ১৯৭৫ সালেও সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী সব ষড়যন্ত্র রুখে দিয়েছিল। বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে নয় বছরের দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে ১৯৯০ সালে দেশে আবার গণতন্ত্র ফিরে আসে।
র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাড. সাইফুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. আব্দুল বাছেদ, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, মহানগর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক তৌহিদুল আলম মামুন, তাহাউদ্দিন নাইন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সলাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা সেচ্ছাসেকব দলের সভাপতি সরকার মকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদরের সভাপতি হাবিবুর রশীদ সন্ধন, সাধারণ সম্পাদক পলাশ সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী-সমর্থক। র্যালিটি আলতাফুনেছা খেলার মাঠে থেকে শুরু হয়ে কালিবাড়ী মোড়, জলেশ্বরীতলা সড়ক, শেরপুর রোড হয়ে সাতমাথা, বড় গোলা হয়ে বিএনপির পার্টি অফিস সামনে দিয়ে পুলিশ প্লাজার এসে শেষ হয়। র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে ছিল বাংলাদেশের লাল-সবুজ পতাকা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আলোকচিত্রসংবলিত প্ল্যাকার্ড। বিভিন্ন রঙের ক্যাপ ও গেঞ্জি পরে র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা পুরো আয়োজনকে বর্ণিল করে তোলে।
উত্তরকোণ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়ায় বিএনপির বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা

