উত্তরকোণ

মহাস্থানে যুবসমাজকে মাদকমুক্ত ও ক্রীড়ামোদি করতে জার্সি উপহার দিলেন হাফিজুর রহমান হিরু

মহাস্থানে যুবসমাজকে মাদকমুক্ত ও ক্রীড়ামোদি করতে জার্সি উপহার দিলেন হাফিজুর রহমান হিরু

মোকামতলা(বগুড়া) থেকে এনামুল হক : মাদককে দূরে ঠেলে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার মহৎ উদ্দেশ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলার গড় মহাস্থান সরকারপাড়া যুব সমাজের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে। সোমবার রাতে স্থানীয় তরুণ ও যুবকদের হাতে এই ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। আসন্ন রায়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ হাফিজুর রহমান হিরু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুবকদের মাঝে এই জার্সি উপহার দেন। এসময় হাফিজুর রহমান হিরু বলেন, “তরুণ সমাজই দেশের ভবিষ্যৎ। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা যুবকদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানোর পাশাপাশি তাদের বিপথগামিতা থেকে দূরে রাখে। এলাকার যুবসমাজকে ক্রীড়ামুখী করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” ​এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্ব সাইফুজ্জামান চুন্নু এবং ইউপি সদস্য আলমগীর হোসেন লালুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় যুব সমাজের প্রতিনিধিরা। বক্তারা যুবসমাজকে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। জার্সি পেয়ে স্থানীয় যুব সমাজের মাঝে আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

শেয়ার: