উত্তরকোণ

বগুড়ায় মাহবুব আলী খাঁনের জন্মবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল

বগুড়ায় মাহবুব আলী খাঁনের জন্মবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খাঁনের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বগুড়ায় কোরআন খতম, দোয়া মাহফিল করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বাদ আছর মরহুমের পরিবারের উদ্যোগে বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে কোরআন খতম, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, মাফতুন আহমেদ খান রুবেল, শহিদ উন নবী সালাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, মরহুমের পরিবারের পক্ষে ছিলেন সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, সাইদুজ্জামান শাকিল, আল আমিন সরকার, সৈয়দ আব্দুল গফুর দারা, উজ্জ্বল হোসেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল্লাহ।

শেয়ার: