মোকামতলা (বগুড়া) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুড় রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের ৯২তম জন্ম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার শিবগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে বাদ যোহর মহাস্থান মাজার মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এস.এম তাজুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, বিএনপি নেতা এম আবু তাহের, আনোয়ারুল ইসলাম মুকুল, আব্দুল হান্নান, ফজলুর রহমান, প্রাণ ডিলার ছামছুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান আফছার আলী, যুবদল নেতা আবু শাহিন, মাহদি হাসান তমাল, স্বেচ্ছাসেবক দলনেতা মাসুদ রানা মাসুম, রায়হানুল হক রনি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বিপুল রহমান, ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুন, রায়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পদক তাহেরুল ইসলাম, বিএনপি নেতা বেলাল হোসেন, আসালত জামান, ছাত্রদল নেতা আল আমিন, সেচ্ছাসেবকদল নেতা ডাবলু মিয়া, শহিদুল ইসলাম, আবির হোসেন, মিজানুর রহমান।
উত্তরকোণ
শিবগঞ্জে তারেক রহমানের শ্বশুড়ের জন্মদিন উপলক্ষে দোয়াখায়ের অনুষ্ঠিত

