বগুড়া ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর ) সকালে বগুড়া ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশার সভাপতিত্বি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), বগুড়া জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক ডাঃ আজফারুল হাবিব রোজ, বগুড়া ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ মজিদুল ইসলাম, হাসপাতালের বর্তমান আবাসিক মেডিকেল অফিসার (RMO) ডাঃ মোঃ রাশেদুল ইসলাম রনি। সভা শেষে হাসপাতালের ডেঙ্গু ইউনিট পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের সার্বিক কার্যক্রম ও ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
উত্তরকোণ
বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা, হাসপাতাল পরিদর্শন

