উত্তরকোণ

সিরাজগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু,২২ ঘন্টা পর উদ্ধার

সিরাজগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু,২২ ঘন্টা পর উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে ইছামতি নদীতে ডুবে নিখোঁজের ২২ ঘণ্টা পর জোনায়েদ হোসেন (১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ভদ্রঘাট পশ্চিম খানপাড়া এলাকায় নিখোঁজের স্থান থেকে ১৫০ মিটার দূরে মরদেহটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। জোনায়েদ ওই গ্রামের মৃদু মিয়ার ছেলে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে চার বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে নেমে ডুবে যায় জোনায়েদ। তার তিন বন্ধু সাঁতরে তীরে উঠলেও সে নিখোঁজ হয়। পরে স্থানীয় বাসিন্দা ও জেলেরা খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে রাজশাহী থেকে আসা ডুবুরি দল শুক্রবার উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যায় অভিযান স্থগিতের পর শনিবার সকালে পুনরায় তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। কামারখন্দ ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর ফরিদ উদ্দিন বিষয়টি জানিয়েছেন।

শেয়ার: