উত্তরকোণ

নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধন

নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক” এই প্রতিপাদ্যে এবং স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’র লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  ৩১ শে (অক্টোবর) শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষ ভদ্রাবতীতে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় নন্দীগ্রাম এর আয়োজনে উক্ত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া লিটন, সাধারণ সম্পাদক আব্দুর রউফ উজ্জল,সাংবাদিক মামুন আহমেদ প্রমুখ।  এছাড়াও উক্ত প্রশিক্ষণে নন্দীগ্রাম উপজেলার ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসার এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ তার বক্তব্যে বলেন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন বর্তমান সরকারের একটি মহৎ উদ্যোগ। আর এই উদ্যোগকে সফলভাবে সম্পন্ন করার জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি সকল তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণ কে সঠিক তথ্য নিরুপনের মাধ্যমে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করার আহবান জানান।

শেয়ার: