উত্তরকোণ

বগুড়ায় সাবেক কাউন্সিলর হিরুর বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বগুড়ায় সাবেক কাউন্সিলর হিরুর বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

স্টাফ রিপোর্টারঃ গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত বগুড়ার স্হানীয় ও অনলাইন পত্রিকার ফেসবুক পেজে এবং বগুড়া প্রেসক্লাবে মোছাঃ রোকসানা বেগম কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু ও তার ব্যবসায়িক পার্টনার জহুরুল ইসলাম খান সজলের বিরুদ্ধে বাড়ি দখলের চেষ্টা ও হামলার যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। মঙ্গলবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বগুড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ৪ বারের সাবেক সফল কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন পশারী হিরু। ​লিখিত বক্তব্যে দেলোয়ার হোসেন পশারী হিরু জানান, তিনি ও তার ব্যবসায়িক পার্টনার মোঃ জহুরুল ইসলাম খান সজল বগুড়া সদর থানাধীন মালগ্রাম মৌজায় বৈধভাবে সম্পত্তি ও ৩ তলা বিশিষ্ট বিল্ডিং খরিদ করে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা ও ভোগদখল করে আসছেন। কিন্তু তাদের প্রতিবেশি মোছাঃ রোকসানা বেগম তাদের সম্পত্তির উত্তর ও পূর্ব পার্শ্বে কোনো নিয়মকানুনের তোয়াক্কা না করে এবং সিটি কর্পোরেশনের অনুমোদিত নকশা বহির্ভূতভাবে বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করেন। ​এ বিষয়ে জহুরুল ইসলাম খান সজল বাদী হয়ে মোছাঃ রোকসানা বেগমকে বিবাদী করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে মামলা দায়ের করেন। মামলা চলমান থাকা অবস্থায় রোকসানা বেগম জোরপূর্বক নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করলে কর্তৃপক্ষ তা বন্ধ করে দেন। এর জেরে ক্ষিপ্ত হয়ে রোকসানা বেগম রাজনৈতিক প্রতিপক্ষের প্ররোচনায় এবং বিএনপি’র ত্যাগী নেতাদের সম্মান ক্ষুণ্ন করার অসৎ উদ্দেশ্যে এই মিথ্যা ও মানহানিকর সংবাদ সম্মেলন করেছেন। ​এসময় তিনি আরও বলেন রোকসানা বেগম ও তার পরিবারের সদস্যরা বিগত দিনে নিষিদ্ধ ঘোষিত স্বৈরাচারী শক্তির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে নকশা বহির্ভূত অবৈধ নির্মাণ কাজ করার অভিযোগে একাধিক দেওয়ানি মামলা বিচারাধীন রয়েছে। ​এমন ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের মাধ্যমে সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু ও তার ব্যবসায়িক পার্টনারের সামাজিক মানহানি ঘটানোর অভিযোগে রোকসানা বেগমের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান ।

শেয়ার: