উত্তরকোণ

সিরাজগঞ্জের বেলকুচিতে চার কারখানায় আড়াই লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জের বেলকুচিতে চার কারখানায় আড়াই লাখ টাকা জরিমানা

সোহেল রানা,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই এলাকায় অপরিশোধিত তরল বর্জ্য পরিবেশে নির্গমনের দায়ে চারটি কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত পরিচালিত অভিযানে গোলাম হোসেন ডাইং ৫০ হাজার টাকা, সাদিয়া কালার হাউসকে ৫০ হাজার টাকা, নাঈম টেক্সটাইলকে এক লাখ টাকা এবং পান্নু মুন্সী ডাইংকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম। অভিযান শেষে কারখানাগুলোতে বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপন করে পরিবেশ দূষণ রোধের নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

শেয়ার: