উত্তরকোণ

ডেঙ্গুতে এক দিনে ১১ জনের মৃত্যু

ডেঙ্গুতে এক দিনে ১১ জনের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২ হাজার ৭১ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২১৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৪১ জন, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ৮৯৯ জন, ঢাকা মহানগরীতে ৪৪৫ জন, খুলনা বিভাগে ২৫০ জন, ময়মনসিংহ বিভাগে ৯৭ জন, রাজশাহী বিভাগে ২২৯ জন, রংপুর বিভাগে ১১২ জন ও সিলেট বিভাগে ২৬ জন রয়েছেন। চলতি বছরের ২৭ অক্টোবর পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন। চলতি বছরে এ পর্যন্ত ১ লাখ ২১ হাজার ৪২২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১১ জনসহ চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে সারা দেশে মোট ৪০০ জনের মৃত্যু হয়েছে। ২০২৫ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়। সূত্র : বাসস

শেয়ার: