উত্তরকোণ

ঘোড়াঘাটে শীতকালিন আগাম শবজী চাষ

ঘোড়াঘাটে শীতকালিন আগাম শবজী চাষ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় এবারে বর্ষা শেষে, আবহাওয়া অনুকুলে থাকায় শীতকালিন শবজী চাষে ঝুকে পড়েছে এ অঞ্চলের কৃষকরা। এবারে সবজিতে তারা ভালো ফলনসহ দ্বিগুণ লাভের মুখ দেখবেন বলে আসা করছেন এখানকার কৃষকেরা । উত্তরঅঞ্চলে শীত আসতে শুরু করেছে তাই কৃষকরা এখন শবজি চাষে নেমে পড়েছে। তারা এখন ক্ষেতে নিরানীসহ পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছে। এরই মধ্যে কেউ কেউ আবার বেশি দাম পাওয়ার কারনে আগাম সবজি তুলে বাজারে বিক্রি করছে। এবারে ঘোড়াঘাটে ১২শ একর জমিতে পালন শাক, মুলা, বেগুন, পোটল, ফুলকপি, বাধাকপি, বরবটি, তিল, শশাসহ বিভিন্ন প্রকারের সবজি আবাদ করেছে। পৌর এলাকার কাদিমনগর গ্রামের একজন সবজি চাষি মোস্তাকিন তিনি জানান,তার ২০ শতক জমিতে ফুলকপি চাষ করতে খরচ হয়েছে ৪০ হাজার টাকা। সেই জমির ফুলকপি ইতি মধ্যে বিক্রি করেছেন ৫০ হাজার টাকা এবং আরো ২০ থেকে ২৫ হাজার টাকা বিক্রি করবেন বলে তিনি আসা করছেন। অপর দিকে একই এলাকার নুরুল ইসলাম তিনি জানান,তার ১বিঘা জমির ফুলকপিতে খরচ হয়েছে ৮০ হাজার টাকা তিনি ইতিমধ্যে ফুলকপি বাজারে বিক্রি করছেন ৯০ হাজার টাকা,সে আরো ৩০ থেকে ৪০ হাজার টাকা বিক্রির আসা করছেন। অপর দিকে চক-কাঠাল গ্রামের প্রান্তিক চাষি মানিক মিয়া তিনি জানান,তার ১-বিঘা জমিতে সিম চাষ করতে খরচ হয়েছে প্রায় ৬০ হাজার টাকা,সে ঐ জমি থেকে প্রায় ডের লাখ টাকার সিম পাওয়ার আসা করছেন। লালমাটি গ্রামের মোঃ সোলাইমান আলী মন্ডল তিনি ১-বিঘা জমিতে লাউ চাষ করতে খরচ হয়েছে ৩৫-হাজার টাকা,কিন্তু তিনি ইতিমধ্যে তার জমি থেকে লাউ বাজারে বিক্রি করেছেন ৮৫-হাজার টাকা,আরো সে ২০ থেকে ২৫ হাজার টাকার লাউ বাজারে বিক্রির আসা করছেন।  এ ব্যাপারে ঘোড়াঘাট উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুজ্জামান তিনি জানান,ইতি মধ্যে শীতকালিন নানা ধরনের সবজি বাজারে উঠতে শুরু হয়েছে,এখানকার সবজি স্থানীয় বাজারের চাহিদা মিটিয়েও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের বাজার গুলোতে বিক্রি হয়। তাই বর্তমানে বাজারে সবজির দাম বেশ ভাল পাওয়ায় কৃষকরা আগাম জমি থেকে সবজি তুলে নিয়ে বাজারে বিক্রি করছে।

শেয়ার: