উত্তরকোণ

সিরাজগঞ্জের আকরাম হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার সানতু

সিরাজগঞ্জের আকরাম হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার সানতু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচিত আকরাম হোসেন হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। এ সময় তিনি মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। গত (২৪ অক্টোবর) সন্ধ্যায় পুলিশ সুপার উল্লাপাড়া মডেল থানার খোসালপুর গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত জব্দ, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন অন্য আসামিদের গ্রেপ্তার এবং তদন্ত কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করায়, উল্লাপাড়া থানা পুলিশের ভূমিকার প্রশংসা করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার নিহত আকরাম হোসেনের শোকসন্তপ্ত বাবা-মা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাঁদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি ন্যায়বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে মামলাটি নিজে সার্বক্ষণিক তদারকি করবেন বলে পরিবারকে আশ্বস্ত করেন। উল্লেখ্য, গত ২৩ অক্টোবর উল্লাপাড়া উপজেলার খোসালপুর গ্রাম থেকে আকরাম হোসেন (২০)-এর মরদেহ উদ্ধার করে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। পরিদর্শনকালে উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম, , উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান, গণমাধ্যমে কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার: