বগুড়া তহুরুননেছা মহিলা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে বগুড়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান ও বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২১ অক্টোবর বুধবার বিকালে বগুড়া তহুরুননেছা মহিলা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রের অডিটোরিয়ামে সংবর্ধনা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়। বগুড়া তহুরুননেছা মহিলা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রের সভানেত্রী জেলা প্রশাসক পত্নী ফাতিমা জান্নাত এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্বর্ধিত অতিথি বগুড়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান ও বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বগুড়া তহুরুননেছা মহিলা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রের সাধারণ সম্পাদিকা মাহমুদা হাকিম। আরো বক্তব্য রাখেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এর পত্নী অন্তরা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তর, বগুড়া তহুরুননেছা মহিলা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রের সহ- সভানেত্রী অধ্যক্ষ ফজিলাতুন্নেছা। বগুড়া তহুরুননেছা মহিলা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রের নির্বাহী সদস্য রোটারিয়ান ইয়াসমীন হাসান এর সঞ্চালনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদের দাতা সদস্য, আজীবন সদস্য এবং সাধারণ সদস্য বৃন্দ। অনুষ্ঠানটি আয়োজন করেন কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে সম্বর্ধিত অতিথি বৃন্দের ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।
উত্তরকোণ
বগুড়া তহুরুননেছা মহিলা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশনের প্রশাসক কে সংবর্ধনা প্রদান

