উত্তরকোণ

গাবতলীতে অসহায়দের মাঝে এমপি মোরশেদ মিলটনের ঢেউটিন বিতরণ

গাবতলীতে অসহায়দের মাঝে এমপি মোরশেদ মিলটনের ঢেউটিন বিতরণ

গাবতলী (বগুড়া) প্রতিনিধি :  বুধবার বগুড়ার গাবতলীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ব্যক্তিগত তহবিল হতে ঢেউটিন বিতরণ করেছেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন।
এ সময় উপস্থিত ছিলেন গাবতলী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওবায়দুর রহমান জ্যাক, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি জাকিরুল ইসলাম লুকু, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, রামেশ্বরপুর উইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মেহেদী হাসানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় সংসদ সদস্য মোরশেদ মিলটন বলেন, অসহায় ও দুস্থ মানুষের দু:খ দুর্দশা লাঘবের জন্য দেশের সকল বিত্তবানদের মানুষদের এগিয়ে আসতে হবে। মানবিক সহায়তা দেয়ার প্রবণতা বাড়াতে হবে। সুবিধাভোগী পৌরসভাধীন ক্ষিদ্রপেরী গ্রামের আ: খালেক, সাজু ময়িা, রেজিনা বেওয়া ও সাহিদুল ইসলাম বলেন, আমরা ঢেউটিন পেয়ে খুব খুশি। এ জন্য তারা এমপি মোরশেদ মিলটন কে ধন্যবাদ জানান।

শেয়ার: