উত্তরকোণ

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অ্যালামনাই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অ্যালামনাই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নানা আয়োজন, উৎসবমুখর পরিবেশে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অ্যালামনাই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের এসএসসি-২৩ ব্যাচের আয়োজনে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও এশিয়া সুইটসের স্বত্বাধিকারী নুরুল হুদা তিলক ও বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন। এ টুর্নামেন্ট কে ঘিরে সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শেয়ার: