উত্তরকোণ

বগুড়ার গাবতলী নশিপুর হিন্দুপাড়ায় শারদীয় দুর্গাপূজা পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেন সাবেক এমপি লালু

বগুড়ার গাবতলী নশিপুর হিন্দুপাড়ায় শারদীয় দুর্গাপূজা পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেন সাবেক এমপি লালু

স্টাফ রিপোটার: বগুড়ার গাবতলী নশিপুর হিন্দুপাড়া সার্বজনীন দূর্গা মন্দিরে শারদীয় দুর্গাপূজা পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান। ২০ অক্টোবর মঙ্গলবার বিকালে বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর হিন্দুপাড়া সার্বজনীন দূর্গা মন্দিরে শারদীয় দুর্গাপূজা পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এসময় তিনি ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দূর্গাপূজা উৎসব এর শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় কালে সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, শান্তিপূর্ণভাবে নিজ নিজ উৎসব পালন করা বাংলাদেশের সব ধর্মের মানুষের জন্মগত অধিকার। ধর্ম-বর্ণ, দল-মত ও শ্রেণি-পেশা নির্বিশেষে এ দেশের মানুষ বরাবরই মিলেমিশে বসবাস করে আসছে। ধর্ম-বর্ণ, দল-মত ও শ্রেণি-পেশা নির্বিশেষে সব মানুষকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায় বর্তমান সরকার। ‘বাংলাদেশ আমাদের সবার দেশ। দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এটাই হোক আমাদের প্রত্যাশা। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন তালুকদার রোকন, গাবতলী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আরিফুল রহমান মজুন, নশিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আঞ্জু মন্ডল, সিনিয়র যুগ্ন আহ্বয়ক জাহাঙ্গীর আলম পটল সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ প্রমূখ।

শেয়ার: