উত্তরকোণ

সান্তাহার সেরাদেশ উদ্বোধন করলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন

সান্তাহার সেরাদেশ উদ্বোধন করলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে সেরাদেশ অনলাইন নিউজ পোর্টাল ও এর প্রধান কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন দেশের বিশিষ্ট কথাসাহিত্যিক ও নাট্যকার ইমদাদুল হক মিলন। মঙ্গলবার দুপুর ২টায় সান্তাহার-নওগাঁ মেইন রোডে আলতা প্যালেসের দ্বিতীয় তলায় সেরাদেশ ডটকমের প্রধান কার্যালয়ে ফিতা কেটে তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, সেরাদেশের সম্পাদকমন্ডলীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, বসুন্ধরা শুভসংঘের সভাপতি শামীম আল মামুন, দৈনিক করতোয়ার সাংবাদিক আলহাজ রফিকুল ইসলাম মন্টু, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, আজকের পত্রিকার প্রতিনিধি সাগর খান, দিনকালের প্রতিনিধি হেদায়েতুল ইসলাম উজ্জ্বল, মানবজমিনের ফিরোজ হোসেন, মুক্তখবরের হেদায়েতুল নয়ন, সেরাদেশের বার্তা সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু, সহসম্পাদক অধ্যক্ষ ছায়ফুল ইসলাম, আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম সোহাগ, বদলগাছী প্রতিনিধি রানা হামিদ, জাতীয় পার্টির নেতা আব্দুল লতিফ, ডেন্টিস্ট আমিনুল ইসলাম সুমন ও আহসান হাবীব তুহিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে বিশিষ্ট কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের আগমন ও উদ্বোধনকে কেন্দ্র করে সেরাদেশ অনলাইন নিউজ পোর্টালের কার্যালয়ে সাংবাদিক ও অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শেয়ার: