উত্তরকোণ

দুপচাঁচিয়ায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

দুপচাঁচিয়ায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ দুপচাঁচিয়ায় ধাপ,নিমাইকোলা ও যোগীপোতা গ্রামবাসির উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। ২০অক্টোবর বিকালে জোহার ইটভাটা মাঠে ফাইনাল খেলায় টাইব্রেকারে বীরকেদার ইউনিয়ন পরিষদ ৪-৩ গোলে ধাপের হাট হানজালা স্টোরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও শহীদ জিয়া স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক ও মেম্বার পদপ্রার্থী রতন প্রামাণিকের পরিচালনায় পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব কবির উদ্দিন প্রামাণিক। বরেণ্য অতিথি বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন একাডেমীর (ভারপ্রাপ্ত) মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামাণিক। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, তালোড়া পৌরসভার সাবেক মেয়র বিএনপির নেতা আব্দুল জলিল খন্দকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, বীরকেদার ইউপি চেয়ারম্যান সেলিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিলন, উপজেলা কৃষক দল নেতা মোকলেছুর রহমান বাবু,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদ হাসান রোস্তম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, রায়হান, ছাত্রদল নেতা রাকিব ,রায়হান প্রাং। খেলা পরিচালনা করেন এমকে আলম। তাঁকে সাহায্য করে খাইরুল ইসলাম ও রাকিব। ধারাভাষ্য করেন রফিকুল ইসলাম ও মুসা মিয়া। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ছাগল তুলে দেন।

শেয়ার: