নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে মরহুম আকবর আলী খান চৌধুরী’র জেষ্ঠ্য পুত্র শাহ জামাল খান তানসেন চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। ২০শে অক্টোবর (মঙ্গলবার) নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের ঐতিহ্যবাহী ভাটরা গ্রামে বাদ জোহর মরহুম শাহ জামাল খান তানসেন চৌধুরী নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুম শাহ জামাল খান তানসেন চৌধুরী গত ১৯অক্টোবর সকাল সাড়ে ৯টায় বগুড়া নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজার নামাজে অংশ নেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, (কাহালু-নন্দীগ্রাম) ৩৯, বগুড়া-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন, মরহুমের ছোট ভাই নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি তহিদুর রহমান খান শামীম চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজেন্ডার, সাধারণ সম্পাদক কে, এম শফিউল আলম সুমন, সাবেক মেয়র ও পৌর কৃষকদলের সভাপতি শ্রী সুশান্ত কুমার শান্ত, উত্তরা ইউনিভাসিটি সহকারী অধ্যাপক মোঃ সাজ্জাদুজ্জামান সিরাজ জয়,দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক এবং বগুড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য মোঃ সাহেদুজ্জামান সিরাজ বিজয় এর পুত্র মোঃ সাদাদুজ্জামান তালুকদার জাওয়াদ, নিরাপদ সড়ক চাই নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব জামাল হোসেন, ৩নং ভাটরা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহাবুর রহমান, নন্দীগ্রাম (সদর) ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল, ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, থালতামাজগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বুড়ইল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া লিটন, সাধারণ সম্পাদক আব্দুর রউফ উজ্জল প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন শোকবার্তা জানিয়ে মরহুমের বিদেহী আন্তার শান্তি কামনা করেছেন।
উত্তরকোণ
নন্দীগ্রামে মরহুম শাহ জামাল খান তানসেন চৌধুরী’র দাফন সম্পন্ন, জানাজায় মানুষের ঢল

