মহাদেবপুর( নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুর উপজেলার ১০টি ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশদের মাঝে ৯৭ টি সাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব সাইকেল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব সাইকেল বিতরণ করেন নওগাঁ-৩(মহাদেবপুর-বদলগাছী)আসনের সাংসদ ফজলে হুদা বাবুল। উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাইকেল বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী কশিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, থানার অফিসার ইনর্চাজ ওমর ফারুক , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা গোলাম রব্বানী , উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রায়হানুল ইসলাম উপস্থিত ছিলেন।
উত্তরকোণ
মহাদেবপুরে গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ

