স্টাফ রিপোটারঃ বগুড়া শহরের মালতিনগর এসপি ব্রিজসংলগ্ন বগুড়া মহিলা ডিগ্রি কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি বগুড়া-৬ আসনের সংসদ সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বগুড়ার নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি কৃষিবিদ আমিনুল ইসলাম, অধ্যক্ষ মোকাব্বর হোসেন, সহকারী প্রকৌশলী সবুজ মিয়া, সদর উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. আব্দুল মান্নান, কলেজ পরিচালনা পর্ষদ এর সদস্য ড. মোঃ আখতারুজ্জামান মিন্টু, মেহেদী হাসান পাঠান, ডাঃ হাবিবুর রহমান রতন, রাজাদুল হক, মিনারুল ইসলাম, মোসলেমা খাতুন, নূরজাহান আকতার, শিক্ষক প্রতিনিথি তাহেরা বেগম, জহুরুল হক, রশিদুল ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন প্রভাষক এ এস এম মারুফ বিল্লাহ। বগুড়া মহিলা ডিগ্রি কলেজে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা, মর্যাদা, আধুনিক অবকাঠামো নির্মাণ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ১৯ লাখ টাকা ব্যয়ে কলেজের নতুন একাডেমিক ভবন সম্প্রসারণ করা হচ্ছে। ইতোমধ্যে ৮০ লাখ টাকা ব্যয়ে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ (স্মার্ট শ্রেণিকক্ষ) নির্মাণ কাজ সম্পন্ন করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নতুন ভবনটি নির্মিত হলে কলেজের শিক্ষা কার্যক্রমের অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে এবং শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উত্তরকোণ
বগুড়া মহিলা ডিগ্রি কলেজের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

