উত্তরকোণ

মদিনা অঞ্চলে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

মদিনা অঞ্চলে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় মদিনা অঞ্চলে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, তারা একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত এবং ধ্বংস করেছে। খবর আল জাজিরার। জোটটির মুখপাত্র মেজর জেনারেল তুরকি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক সংক্ষিপ্ত বিবৃতিতে ক্ষেপণাস্ত্র প্রতিহতের তথ্য ঘোষণা দিয়েছেন। তবে ক্ষেপণাস্ত্র এই হামলা কে চালিয়েছে এবং এর লক্ষ্যবস্তু কি ছিল- তা নিয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু বলা হয়নি। এ ছাড়া এতে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয় সম্পর্কেও কোনো তথ্য দেয়া হয়নি। সৌদিতে সাম্প্রতিক সময় ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যেই এই ঘটনা ঘটল। এর আগে সৌদি জোট অভিযোগ করেছিল যে গত ২৯ সেপ্টেম্বর মদিনার তাইবাহ বিদ্যুত বিতরণ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে হুতিরা।

শেয়ার: