জয়পুরহাট প্রতিনিধি: ১৫ অক্টোবর: উৎসব মুখর পরিবেশে ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জয়পুরহাটে এসিআই মোটরসের জনপ্রিয় ট্রাক্টর ব্র্যান্ড সোনালীকার সৌজন্যে অনুষ্ঠিত হলো ‘সোনালীকা ডে’ বার্ষিক ফ্রি সার্ভিসিং ক্যাম্পেইন ও মতবিনিময় সভা। বৃহস্পতিবার বেলা ১১ টায় জয়পুরহাট সদর উপজেলার কোমরগ্রামের একটি মাঠে কৃষি আধুনিকীকরণ ও চাষিদের দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।দিনব্যাপী এই আয়োজনে এসিআই মোটরসের ডাইরেক্টর খায়রুল আহসান, রিজোওনাল সেল্স ম্যানেজার মোস্তাফিজার রহমান, এরিয়া ম্যানেজার জাকারিয়া রেজা, স্থানীয় ডিলার বেঙ্গল মেশিনারীজের স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন, ট্রাক্টর মালিক, ড্রাইভার, কৃষক এবং এসিআই মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সোনালীকা ট্রাক্টরের গ্রাহকদের জন্য ফ্রি সার্ভিসিং এবং প্রয়োজনীয় যন্ত্রাংশের ওপর বিশেষ সুবিধার ব্যবস্থা রাখা হয়। পাশাপাশি, নতুন মৌসুমে চাষাবাদের জন্য ট্রাক্টরের সঠিক রক্ষণাবেক্ষণ ও কার্যক্ষমতা বৃদ্ধির নানা কৌশল নিয়ে কারিগরি দিকনির্দেশনা প্রদান করেন সার্ভিস ইঞ্জিনিয়ার ও বিশেষজ্ঞরা। মতবিনিময় পর্বে উপস্থিত ক্রেতা ও চালকরা সোনালীকা ট্রাক্টরের অভিজ্ঞতা শেয়ার করেন। এসিআই মোটরসের প্রতিনিধিরা জানান, কৃষকদের নিরবচ্ছিন্ন সেবা প্রদানে তাদের সার্ভিস টিম সর্বদা প্রস্তুত রয়েছে। দ্রুততম সময়ে সার্ভিস নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে গ্রাহকদের বিনোদনের জন্য বিভিন্ন খেলাধুলা, লটারি, ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। সার্ভিসিং সুবিধা পেয়ে এবং সরাসরি কর্তৃপক্ষের সাথে মতামত বিনিময়ের সুযোগ পেয়ে স্থানীয় কৃষকরা গভীর সন্তোষ প্রকাশ করেন।
উত্তরকোণ
জয়পুরহাটে ‘সোনালীকা ডে’ বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

