উত্তরকোণ

পাঁচবিবির মোহাম্মদপুর ইউপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

পাঁচবিবির মোহাম্মদপুর ইউপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: video; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); sceneMode: 0; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 126.293304; aec_lux_index: 0; albedo: ; confidence: ; motionLevel: -1; weatherinfo: null; temperature: 40;

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৬নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ইউনিয়ন পরিষদ চত্বরে গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন মোহাম্মদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছা. রশিদা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউপি সচিব মোহাম্মদ আমিনুল বারী, পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস সহ ইউপি সদস্যবৃন্দ। পরে ইউনিয়নের বিভিন্ন রাস্তা ও পরিত্যক্ত স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ চারা রোপণ করা হয়।

শেয়ার: