উত্তরকোণ

নন্দীগ্রামে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ মিছিল

নন্দীগ্রামে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ মিছিল

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ সারাদেশে আওয়ামী লীগের ‘সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ও পৌর মহিলা দলের নেতাকর্মীরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নন্দীগ্রাম উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি নন্দীগ্রাম পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মহিলা দলের নেত্রীদের বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়। মিছিলে পৌর বিএনপি’র সভাপতি আলেকজান্ডার, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার শান্ত, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মতিউর রহমান মুসা, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান তারেক, উপজেলা মহিলা দলের সভাপতি রেশমা আরা সাথী, সেক্রেটারী ইস্মতারা পারভিন পাপিয়া, সাংগঠনিক মোর্শেদা, পৌর মহিলা দলের সেক্রেটারী ফিরোজা পারভিন, ইউনিয়ন দলের সভাপতি আসমা আক্তার, বিনা আক্তার,মহিলা নেত্রী মোমেনা, বিলকিস, ঝর্না প্রমুখ।

শেয়ার: