উত্তরকোণ

দুপচাঁচিয়া ডিএস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ আজিজুর রহমানের ইন্তেকাল

দুপচাঁচিয়া ডিএস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ আজিজুর রহমানের ইন্তেকাল

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ দুপচাঁচিয়া দারুস সুন্নাহ কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ, উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতির সভাপতি ও উপজেলা জামে মসজিদের খতীব মাওঃ আজিজুর রহমান(৫৯) ২৭সেপ্টম্বর রোববার হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ কর্মস্থলেই ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে………রাজিউন)। তিনি কাহালু উপজেলার আরোবাহী গ্রামের আলহাজ্ব রমজান আলীর ছেলে। মৃত্যুকালে তিনি ২ছেলে ও ১মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখেগেছেন। এদিন বাদ আসর দুপচাঁচিয়া ডিএস কামিল মাদ্রাসা মাঠে প্রথম জানাজা ও তাঁর গ্রামের বাড়ি কাহালু উপজেলার আরোবারীতে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, উপজেলা জামায়াতের সভাপতি মাওঃ আব্দুন নূর, উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলী, গুনাহার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের, কাজী ফজলুল করিম, ডিএস কামিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মোসাব্বির সম্রাট, অধ্যক্ষ মাওঃ ইউসুফ আলী, মাওঃ আবু বক্কর সিদ্দিক, মাওঃ তাজুল ইসলাম, অধ্যক্ষ আদম আলী সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ।

শেয়ার: