কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ ৩৯ বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন এর সুপারিশকৃত জেলা পরিষদের অর্থায়নে বুধবার কাহালুর মুরইল ইউনিয়নের ওলাহালী গ্রামে বেলাল হোসেনের বাড়ী হতে আব্দুল কাদেরের বাড়ীর অভিমুখে রাস্তার ইট সোলিং কাজের উদ্বোধন করা হয়। উক্ত রাস্তার ইট সোলিং কাজের উদ্বোধন করেন কাহালু উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও মুরইল ইউ পির সাবেক চেয়ারম্যান আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক শফিক তালুকদার, মৎস্য বিষয়ক সম্পাদক বকুল হোসেন, মুরইল ইউপি সদস্য সোহাগ ফকির, কাহালু পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক জালাল, মুরইল ইউপির ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, যুবদলনেতা হারুনুর রশিদ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উত্তরকোণ
কাহালুর ওলাহালী গ্রামে ইট সোলিং কাজের উদ্বোধন

