উত্তরকোণ

নন্দীগ্রাম সদর ইউনিয়নে ২৬৩জন সুবিধাভোগীর মাঝে ভিডব্লিউবি কর্মসূচির চাউল বিতরণ

নন্দীগ্রাম সদর ইউনিয়নে ২৬৩জন সুবিধাভোগীর মাঝে ভিডব্লিউবি কর্মসূচির চাউল বিতরণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ২নং সদর ইউনিয়ন পরিষদে (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে চাউল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ২৩শে সেপ্টেম্বর (বুধবার) নন্দীগ্রাম (সদর) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ২৬৩ জন সুবিধাভোগীদের মাঝে প্রতিজন ৩০ কেজি হারে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ২নং নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল। ওই সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আক্তার বানু, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গ্রামপুলিশ এবং ভিডব্লিউবি কর্মসূচির অসংখ্য সুবিধাভোগী। চাউলল বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে চেয়ারম্যান রেজাউল করিম কামাল বলেন, সরকারের এই সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির মূল উদ্দেশ্য হলো অসহায় ও দরিদ্র নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। প্রকৃত সুবিধাভোগীরা যাতে নিয়ম অনুযায়ী তাদের প্রাপ্য চাউল পান সে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। কোনো ধরনের অনিয়ম বা হয়রানি ছাড়াই সুষ্ঠুভাবে এই কর্মসূচি বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। তিনি আরও বলেন, দারিদ্র্যপীড়িত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। সরকারি সহায়তার পাশাপাশি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল।

শেয়ার: