উত্তরকোণ

ধুনটে ককটেল বিস্ফোরণ মামলায় আ’লীগের দুই নেতা গ্রেপ্তার

ধুনটে ককটেল বিস্ফোরণ মামলায় আ’লীগের দুই নেতা গ্রেপ্তার

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়েরকৃত মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টম্বর) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত হলো- ধুনট পৌরসভার পশ্চিম ভরনশাহী গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইউসুফ হারুন সুলতানের ছেলে ধুনট পৌর আওয়ামী লীগের সদস্য এস.এম আব্দুল্লাহ আল হারুন বাবু (৩৬) ও ধুনট উপজেলা ছাত্রলীগের মানব বিষয়ক সম্পাদক শিপন (২৬)। মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩০ নভেম্বর রাত ২টার দিকে চৌকিবাড়ী ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মশাল মিছিল বের করেন। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ১০ ডিসেম্বর গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদ বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়। ওই মামলায় পুলিশ অভিযান চালিয়ে পৌর আ’লীগ নেতা আল হারুন বাবু (৩৬) ও ছাত্রলীগ নেতা শিপনকে গ্রেপ্তার করেছে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, মামলার আসামি হিসেবে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার: