উত্তরকোণ

বদলগাছীতে ১২ বিঘা জমির পটল ক্ষেত নষ্ট করে দিলো দূর্বৃত্তরা

বদলগাছীতে ১২ বিঘা জমির পটল ক্ষেত নষ্ট করে দিলো দূর্বৃত্তরা

বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলার পল্লীতে কয়েকজন কৃষকের প্রায় ১২ বিঘা জমির পটল ক্ষেতের গাছ কেটে দিয়েছে দূর্বৃত্তরা। এতে কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। জানা যায়, উপজেলার বালুভরা ইউনিয়নের দোনইল গ্রামের সানাউল, আজিজুল, সোলায়মান, আজিবর রহমান, মোক্তার হোসেন, জাবিউল ইসলাম, সুইট বাবু সহ প্রায় ১৪ / ১৫ জন কৃষকের পাশাপাশি জমিতে পটলের ক্ষেত রয়েছে। গত পরশু রাতে কে বা কাহারা রাতের আঁধারে পটল ক্ষেতের গাছগুলো গোড়া থেকে কেটে দিয়েছে। পরদিন সকালে মাঠে গেলে বিষয়টি কৃষকদের নজরে পড়ে। এতে সারা গ্রামে শোরগোল পড়ে যায়। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল এমরান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দোষীদের খুঁজে বের করার আশ্বাস দেন। থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম বলেন এখনো কেউ অভিযোগ করেন নাই। অভিযোগ পেলে পদক্ষেপ নিবো। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান বলেন, এটা মস্তবড় অন্যায় হয়েছে। কৃষক সমাজ কে রক্ষা করতে না পারলে আমাদের সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে।

শেয়ার: