উত্তরকোণ

গাবতলীতে মরহুম এমপি সিরাজুল হক তালুকদারের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত

গাবতলীতে মরহুম এমপি সিরাজুল হক তালুকদারের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ২০ সেপ্টেম্বর রবিবার বগুড়ার গাবতলী এলাকার মরহুম এমপি সিরাজুল হক তালুকদার এর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বালিয়াদিঘী’র কলাকোপা আতপজান মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে কবর জিয়ারত করা হয়েছে। কবর জিয়ারতে দোয়া মোনাজাত করেন মরহুম এর পুত্র বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি, সাবেক এমপি এবং অত্র বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা মোঃ হেলালুজ্জামান তালুকদার‌ লালু। এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বজলুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মোঃ আবু তাহের, শিক্ষক ছানোয়ার হোসেন, আব্দুর রশিদ, আরিফুল ইসলাম, গোলাপ মিয়া, মমতাজ আক্তার, ফরিদা ইয়াসমিন, নুসরাত তাসরিন (তামান্না), সহ সকল শিক্ষক-কর্মচারী ও অভিভাবক-শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় মুসল্লীগন প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক ছানোয়ার হোসেন।

শেয়ার: