উত্তরকোণ

গাবতলীতে মরহুম এমপি সিরাজুল হক তালুকদারের ৪৫ তম মৃত্যুবার্ষিকী’তে দোয়া মাহফিল

গাবতলীতে মরহুম এমপি সিরাজুল হক তালুকদারের ৪৫ তম মৃত্যুবার্ষিকী’তে দোয়া মাহফিল

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী এলাকার মরহুম এমপি সিরাজুল হক তালুকদার এর ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৯ সেপ্টেম্বর শনিবার বালিয়াদিঘী ইউনিয়নের দয়ারামপুর সিরাজুল হক দাখিল মাদ্রাসার উদ্যোগে স্মরন সভা শেষে দোয়া মাহফিলে মোনাজাত করা হয়। স্মরন সভা ও দোয়া মোনাজাতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ও গ্রীন কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক এবং দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামছুন নাহার জামান তালুকদার। অত্র মাদ্রাসার সভাপতি ও দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক এবং বগুড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য মোঃ সাহেদুজ্জামান সিরাজ বিজয় এর সভাপতিত্বে এবং অত্র মাদ্রাসার সুপার মোসলেম উদ্দিনের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন সহকারী সুপার বজলুর রশিদ, সহকারী মৌলভী মোকছেদ আলী। দোয়া মোনাজাত পরিচালনা করেন দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়ের পুত্র মোঃ সাদাদুজ্জামান তালুকদার জাওয়াদ। আরো বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য ইউসুফ আলী সরকার, শফিকুল ইসলাম, শিক্ষার্থী সাহিদা আক্তারসহ অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক-অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

শেয়ার: