আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে স্থানীয় এমপি আব্দুল মহিত তালুকদার পুলিশকে চাঁদাবাজি বন্ধ করার নির্দেশের পর পুলিশ রিক্সাভ্যান চালকদের নিকট চাঁদাবাজির অভিযোগে সান্তাহার পৌরসভার কর আদায়কারী ও আওয়ামী লীগ নেতা সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদেরকে গ্রেফতার করে থানায় সোপর্দ্দ করা হয়। এ ঘটনায় আদমদীঘি থানায় নিয়মিত একটি মামলা দায়ের হয়েছে। জানা যায়, সান্তাহার পৌরসভা এলাকায় একটি রিক্সা ভ্যান শ্রমিক সংগঠনের ব্যানারে ফ্যাসিস্ট সরকারের দীর্ঘসময় ধরে শহরে রিক্সা ও ভ্যান চালকদের কাছ থেকে পৌর কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই অবৈধ নেমপ্লেট, লাইসেন্স নবায়ন ও ভর্তির ফির জন্য ৭০০ টাকা করে চাদাঁ আদায় করে আসছিল প্রভাবশালী কতিপয় শ্রমিক নামধারী চাঁদাবাজরা। এমন অভিযোগের ভিত্তিতে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার মাননীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের নির্দেশনায় এবং পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা ও উপজেলা যুদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম জুয়েল রানা সহ এলাকার সচেতন মহলের প্রচেষ্টায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার কর আদায়কারী ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আলম হোসেন (৫৬) ও রবিউল ইসলাম (২৭) নামের দুই চাঁদাবাজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত চাঁদাবাজ আলম হোসেন উপজেলার সান্তাহার হলুদঘর মহল্লার আসতুল সরদারের ছেলে ও রবিউল বড়টিকরী মহল্লাহর ফাফিজুল ইসলামের ছেলে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল শুক্রবার বেলা দুপুরে তাদের আদালতে প্রেরন করা হয়েছে।
উত্তরকোণ
সান্তাহার পৌরসভার কর আদায়কারী আ’লীগ নেতা সহ দুই চাঁদাবাজ গ্রেফতার

