কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বৃক্ষরোপন কর্মসুচীর অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে বগুড়ার কাহালুর বীরকেদার ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষরোপন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছেলিম উদ্দিন, ইউ পি প্রশাসনিক কর্মকর্তা টি এম হেলাল হাফিজ, বীরকেদার ইউনিয়ন বিএনপির সভাপতি মুনসুর রহমান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ইউ পির হিসাব সহকারী আবু জার গেফারী, ইউ পি সদস্য সাঈদী সরদার, যবিবর রহমান যবু, আলেফ উদ্দিন পুটু, সাবানা আক্তার, মিতালী বেগম, আনোয়ারা বেগম, সৈয়দ মজিবুর রহমান, মুনির উদ্দিন সরদার, মেরাজুল ইসলাম, সোহেল রানা, আনছার আলী প্রমুখ। এয়াড়াও কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস বীরকেদার ইউনিয়ন পরিষদে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান এর উদ্বোধন করেন।
উত্তরকোণ
কাহালুর বীরকেদার ইউনিয়নে বৃক্ষরোপন করলেন এসিল্যান্ড

