মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর মহাদেবপুরে নিয়মবর্হিভূত ভাবে রশিদ ছাড়া সার বিক্রির অভিযোগে এক সার ব্যবসায়রীর ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কশিশনার(ভূমি) ও নিবার্হী ম্যাজিষ্টেট জান্নাতুল নাঈম বিনতে আজিজ গতকাল বৃহস্পতিবার উপজেলার ধনজইল বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে সার বিক্রেতা মোতালেব হোসেনের ১৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপজেলা কৃষি অফিসার হুসাইন মুহম্মদ এরশাদ, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আব্দুল মোমিন উপস্থিত ছিলেন। এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কশিশনার(ভূমি) ও নিবার্হী ম্যাজিষ্টেট জান্নাতুল নাঈম বিনতে আজিজের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রশিদ ছাড়া সার বিক্রির অভিযোগ পেয়ে ওই দোকানে অভিযান চালানো হয়, অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় জরিমানা করা হয়েছে। অন্যদিকে একই দিন উপজেলা সদরের কয়েকটি পশু খাদ্যের দোকানে অভিযান পরিচালনা করেন সহকারী কশিশনার(ভূমি) ও নিবার্হী ম্যাজিষ্টেট জান্নাতুল নাঈম বিনতে আজিজ। এ সময় লাইসেন্স না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে পশু খাদ্য বিক্রির অভিযোগে ৩ জন ব্যবসায়ীর ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনার সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।
উত্তরকোণ
মহাদেবপুরে রশিদ ছাড়া সার বিক্রির অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা

