গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া গাবতলীর বাগবাড়ী’তে শহীদ জিয়া ডিগ্রী কলেজ সরকারী করণ হওয়ায় শুকরিয়া আদায় করে রবিবার অত্র কলেজ জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল মোনাজাত অনুষ্ঠিত হয়।
অত্র কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আয়োজনে উক্ত দোয়া মোনাজাতে অংশ নেন জহুরুল ইসলাম, আব্দুল মান্নান, আব্দুল খালেক, মোখলেছুর রহমান, সিদ্দিকুর রহমান, আমিনুল ইসলাম, আমজাদ হোসেন, ইসমাইল হোসেন, আব্দুর আসলাম, রুহুল আমিন, রেনু বেগম, আব্দুল মজিদ, শাফিউল আলমসহ স্থানীয় মুসল্লীগন। দোয়া মোনাজাত পরিচালনা করেন সিদ্দিকুর রহমান। এর পূর্বে “আমরা আনন্দিত ও উৎফুল্ল” ব্যানার নিয়ে জিয়া মঞ্চ সামনে আলোচনা সভায় অংশ নেন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীগণ।
অপরদিকে, অত্র শহীদ জিয়া ডিগ্রী কলেজ সরকারী করণ হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয়ের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অত্র কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী বৃন্দ।
উত্তরকোণ
সরকারি করণ হওয়ায় শহীদ জিয়া ডিগ্রী কলেজে দোয়া মাহফিল

