উত্তরকোণ

নন্দীগ্রামে নজরুল বর্ষের উদ্বোধন, হুইল চেয়ারসহ বিভিন্ন সহায়তা বিতরণ করলেন এমপি মোশারফ

নন্দীগ্রামে নজরুল বর্ষের উদ্বোধন, হুইল চেয়ারসহ বিভিন্ন সহায়তা বিতরণ করলেন এমপি মোশারফ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন।তিনি বলেন, বিশ্বকবি কাজী নজরুল ইসলাম শুধু মাত্র একজন কবিই নন, তিনি আমাদের প্রতিবাদ, সাম্য, মানবতা ও জাগরণের প্রতীক। শিক্ষার্থীদের নজরুলের সাহিত্য ও আদর্শ সম্পর্কে জানতে হবে। তার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তুলতে হবে।তিনি বলেন, বর্তমান প্রজন্মকে মাদক, অপরাধ ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা প্রয়োজন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত সাংস্কৃতিক চর্চার পরিবেশ তৈরি হলে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি তারা দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে গড়ে উঠবে।সোমবার (৩১ আগস্ট) বেলা ১২টায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা’র সভাপতিত্বে
প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরপর দুপুর ১টায় তিনি ১০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, ৫ জনকে সেলাই মেশিন ও অসহায়দের মাঝঝে খাবার বিতরণ করেন।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। নজরুলের কবিতা, গান, নৃত্য, সাহিত্য ও সৃষ্টিশীলতার সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।দোলাসিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি ও বাচিক শিল্পী প্রতত সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর,পৌর বিএনপির সভাপতি মো.আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, নন্দীগ্রাম থানার ওসি’র প্রতিনিধি এসআই সাম মোহাম্মাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম সারোয়ার জাহান,প্রাণীসম্পদ অফিসার আশরাফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আন্না রাণী দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আক্তার বানু, পরিসংখ্যান অফিসার রবিউল ইসলাম, যুব উন্নয়ন অফিসার সুশান্ত কুমার ঘোষ,সমাজ সেবা অফিসার গোলাম মোস্তফা, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার বাবু হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন খান,উপজেলা নির্বাচন অফিসার তাজুল ইসলাম, নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাহবুবর রশিদ তোতা, নন্দীগ্রাম মডেল প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক জাকারিয়া লিটন, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, সাংবাদিক মামুন আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও এনামুল হক বাচ্চু, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, যুবদল নেতা গোলাপ হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মুসা, কোরবান আলী, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর উপজেলা ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন,সাধারণ সম্পাদক নূরনবী,এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্য নন্দীগ্রাম সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম, শিক্ষক সিদ্দিকুর রহমান, রহমাতুল্লাহ,জহুরুল ইসলাম,আব্দুল মান্নান, বুলবুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা ও শিক্ষার্থীরা ছিলেন।

শেয়ার: